প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি কর ছাড় পেল। আগের চেয়ে তাদের আড়াই শতাংশ কর কম দিতে হবে।
বাজেটে নন-পাবলিক ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে ৩৫ শতাংশ করপোরেট কর হার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এসব কোম্পানিকে সাড়ে ৩৭ শতাংশ হারে কর দিতে হয়।
অন্য সব করপোরেট কর হার অপরিবর্তির রয়েছে। ফলে মোবাইল ফোন অপারেটর কোম্পানিকে ৪৫ শতাংশ এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে ৪০ শতাংশ, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানকে সাড়ে ৪২ শতাংশ হারে কর দিতে হবে।