শেয়ারবাজারে বড় দরপতন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেটের পর প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১৪৫ পয়েন্ট বা তিন দশমিক ৬০ শতাংশ কমেছে। সাধারণ সূচক কমেছে প্রায় চার শতাংশ বা ১৬৭ পয়েন্ট। সেই সঙ্গে লেনদেন প্রায় ২০০ কোটি টাকা কমে নেমে এসেছে ৪৩২ কোটি টাকায়। ঢাকার বাজারে লেনদেন হওয়া ২৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৫৬টিরই দাম কমেছে, বেড়েছে ১৯টির আর অপরিবর্তিত ছিল ছয়টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৪৩ পয়েন্ট বা প্রায় সাড়ে তিন শতাংশ কমেছে। লেনদেন ছয় কোটি টাকা কমে নেমে এসেছে ৪৩ কোটিতে। লেনদেন হওয়া ১৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৭৭টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৬টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির দাম।