শেয়ারবাজারে লেনদেন শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে। ডিএসইর জনসংযোগ বিভাগ সূত্র এ কথা জানিয়েছে।এর আগে ৩ নভেম্বর শেয়ারবাজারে শেষ লেনদেন হয়। ওই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক সামান্য কমে যায়। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমে ৬৭ পয়েন্ট। সেদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দাম বাড়ে, কমে ১২০টির আর অপরিবর্তিত ছিল ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অন্যদিকে, সিএসইতে লেনদেন হওয়া ১৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির দাম বেড়েছিল, কমেছিল ৬১টির এবং অপরিবর্তিত ছিল ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ঈদ উপলক্ষে নির্ধারিত ও অনির্ধারিত মিলিয়ে নয় দিন কোনো লেনদেন হয়নি।