শেরপুর চেম্বারের অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত ১৯ সদস্যের কার্যনির্বাহী পর্ষদের অভিষেক গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চেম্বারের নতুন সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন শেরপুর সদরের সাংসদ আতিউর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ হালিম, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, পৌর মেয়র হুমায়ূন কবীর, ধনবাড়ী পৌর সভার মেয়র মঞ্জুরুল ইসলাম, চেম্বারের সহসভাপতি প্রকাশ দত্ত ও আসাদুজ্জামান রওশন, সাবেক সভাপতি আমজাদ হোসেন ও মো. মাছুদ, সাবেক সহসভাপতি আবদুল ওয়াদুদ ও জেলা চালকল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম।