শেরপুর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনিবাহী পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এবার ১৯টি পরিচালক পদের মধ্যে ১৭টিতে নির্বাচন হয়। সে অনুযায়ী সাধারণ শ্রেণি থেকে ১২ জন নির্বাচিত হন—আসাদুজ্জামান রওশন, মো. শহিদুল্লাহ, তৌহিদুর রহমান, বশিরুল ইসলাম, মনিরউদ্দিন আহম্মেদ, অজয় চক্রবর্তী, মো. সিদ্দিকুর রহমান, নির্মল কুমার সাহা, হাসান মো. কিবরিয়া, সারোয়ার হোসেন, বজলুর রহমান ও মহিউদ্দিন আহমেদ। সহযোগী শ্রেণি থেকে তাপস সাহা, খুরশীদ আলম, অটলেষ মালাকার, চান জোয়ার্দার ও কানু চন্দ্র চন্দ নির্বাচিত হন। এর আগে ট্রেড গ্রুপ থেকে মো. মাসুদ ও হায়দার আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত পরিচালকদের মধ্য থেকে ২৪ ডিসেম্বর চেম্বারের সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবেন।