শেরপুর চেম্বারের নির্বাচন জমে উঠেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন বেশ জমে উঠেছে। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে এই নির্বাচন। প্রার্থীরা সবাই এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায়।চেম্বারের বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল ওয়াদুদ ও জয়নাল আবেদীন-আরিফ হোসেনের নেতৃত্বাধীন সর্বজনীন ব্যবসায়ীবান্ধব পরিষদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে। শেরপুর জেলা শহরের খরমপুর এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত এ সভায় আবদুল ওয়াদুদ নির্বাচনী বক্তব্য ও প্রতিশ্রুতি তুলে ধরেন।শেরপুর চেম্বারের এবারের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে আরেকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।