প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন গত শুক্রবার সম্পন্ন হয়।এতে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হয়। পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া সভাপতি, আবদুল ওয়াদুদ সিনিয়র সহসভাপতি ও প্রকাশ দত্ত সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁরা দ্বিতীয়বারের মতো এসব পদে নির্বাচিত হলেন। শেরপুর চেম্বারের নির্বাচিত অন্য সদস্যরা হলেন সাধারণ গ্রুপ থেকে মো. আক্রাম হোসেন, মো. আনছার আলী, মো. আরিফ হোসেন, আসাদুজ্জামান রওশন, বজলুর রহমান, বিনয় কুমার সাহা, মো. মোফাজ্জল হোসেন, মো. লুৎফর রহমান বাদল, মো. শহীদুল্লাহ শহীদ, সুশান্ত কুমার সাহা ও হরিদাস সাহা। সহযোগী গ্রুপ থেকে নির্বাচিত হয়েছেন মো. আঙ্গুর মিয়া, আনিসুর রহমান জুয়েল, মো. খুরশীদ আলম মিঠু, চন্দন কুমার সাহা ও রাজন সরকার রাজু।