শেরপুর চেম্বারের নির্বাচন হবে ২১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। ইতিমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠতে শুরু করেছে।এ নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর মধ্যে বর্তমান সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া, সহসভাপতি প্রকাশ দত্ত ও জেলা মিল মালিক সমিতির সম্পাদক আসাদুজ্জামান রওশনের নেতৃত্বে নির্বাচন করছে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ। আর বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল ওয়াদুদ, জয়নাল আবেদীন ও আরিফ হোসেন নেতৃত্ব দিচ্ছেন অপর প্যানেলের।নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, দুই দফা নির্বাচনের প্রথম দফা প্রত্যক্ষ ভোটে কার্যনির্বাহী পরিষদের সাধারণ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। দ্বিতীয় পর্যায়ে পরোক্ষ বা নির্বাচিত সাধারণ সদস্যদের ভোটে ২৩ ডিসেম্বর কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠিত হবে।ব্যবসায়ী বা ট্রেড গ্রুপে দুটি, সাধারণ গ্রুপে ১২টি ও সহযোগী গ্রুপে পাঁচটি মিলিয়ে মোট ১৯টি পদে ২১ ডিসেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীতে ভোট গ্রহণ করা হবে। এরপর নির্বাচিত ব্যক্তিরা তাঁদের মধ্য থেকে একজন করে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন।