প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর চেম্বার অব কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিলে ১৫ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও ১৭ নভেম্বর তা জমা, ১৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে। এবারে সাধারণ শ্রেণিতে এক হাজার ৩৬৩ জন, সহযোগী শ্রেণিতে ৪০১ জন ও ট্রেড বা ব্যবসায়ী শ্রেণিতে ২৬ জন ভোটার হয়েছেন। তিন শ্রেণি থেকে নির্বাচিত হবেন ১৯ জন। তাঁরা ২৬ ডিসেম্বর নিজেদের মধ্য থেকে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন।