শেরপুরে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে।

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়াজন করেছে। জেলা প্রশাসক মোহম্মদ জাকির হোসেন গত শনিবার রাতে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি গোলাম মোহম্মদ কিবরিয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, চেম্বারের সহসভাপতি প্রকাশ দত্ত, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান রওশন প্রমুখ বক্তব্য দেন।

চেম্বারের পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, মাসব্যাপী এ বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের ৭০টি স্টল রয়েছে। এ ক্ষেত্রে বিশেষ করে কারুশিল্পই বেশি প্রাধান্য পেয়েছে। ক্রেতারা এ মেলা থেকে হ্রাসকৃত মূল্যে পণ্য কিনতে পারবেন।