শেরপুরে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর চেম্বারের উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। শেরপুর সদরের সাংসদ আতিউর রহমান সম্প্রতি মেলাটির উদ্বোধন করেন। চেম্বারের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র হুমায়ূন কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সহকারী পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার, প্রকাশ দত্ত প্রমুখ।