শেরপুরে যমুনা ব্যাংকের ৬৯তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলা শহরের শহীদ বুলবুল সড়কের এসএন কমপ্লেক্সে যমুনা ব্যাংক লিমিটেডের ৬৯তম শাখা খোলা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান মো. বেলাল হোসেন গত বৃহস্পতিবার শাখাটির উদ্বোধন করেন। শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ।এতে আরও বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিয়ার রহমান, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি প্রকাশ দত্ত, ব্যবসায়ী মো. জয়নাল আবেদীন প্রমুখ।