শেরপুরের রপ্তানিমুখী স্বয়ংক্রিয় চালকল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বটতলা গ্রামে রোজবার্গ অটো রাইস মিলস নামে একটি রপ্তানিমুখী অত্যাধুনিক স্বয়ংক্রিয় চালকলের উদ্বোধন করা হয়েছে।বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) পরিচালক আলাউদ্দিন এ মজিদ গত শনিবার আনুষ্ঠানিকভাবে এই চালকলের উদ্বোধন করেন। এ উপলক্ষে কৃষি ব্যাংক এক সুধী সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আখতার শাহীন।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক সউদ আহমদ, মো. মোশাররফ হোসেন চৌধুরী, মো. জালাল উদ্দিন, সাবেক সাংসদ আনিসুর রহমান, শাহ্ মো. রফিকুল বারী চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন, শিল্পপতি ইদ্রিস মিয়া, কৃষিবিদ আল ফারুক ডিউন, রোজবার্গ গ্রুপের চেয়ারম্যান ও রোজবার্গ অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. হযরত আলী প্রমুখ।অনুষ্ঠানে জানানো হয়, এই চালকলের দৈনিক উৎপাদন ক্ষমতা ১৬৮ মেট্রিক টন। কম্পিউটারাইজড পদ্ধতিতে হাতের স্পর্শ ছাড়াই পরিচালিত এ স্বয়ংক্রিয় চালকলে একদিকে ধান দেওয়ার পর এলিভেটেড সিস্টেমে ধান সিদ্ধ, ভাঙানো ও বাছাই হওয়ার পর চাল প্যাকেটজাত অবস্থায় বের হয়ে আসবে।আলাউদ্দিন এ মজিদ জানান, বাংলাদেশ কৃষি ব্যাংক এই প্রকল্পে চলতি মূলধন আকারে আট কোটি টাকা দিয়েছে। তিনি আরও জানান, রোজবার্গ গ্রুপ কুসুমহাটি গ্রামে সম্পূর্ণ জাপানি প্রযুক্তিতে ৩০ কোটি টাকা ব্যয়ে রপ্তানিমুখী এই স্বয়ংক্রিয় চালকল স্থাপন করেছে। এতে চরাঞ্চলের হতদরিদ্র ৩৫০ জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।মো. হযরত আলী জানান, এই চালকলে তৈরি চাল বিদেশে রপ্তানি করা হবে।