শেলটেক ও টুগেদার কমিউনিকেশনের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেলটেক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রচার ও প্রসারের জন্য টুগেদার কমিউনিকেশনসকে গণমাধ্যমবিষয়ক পরামর্শক নিয়োগ করেছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম সেরাজ ও টুগেদার কমিউনিকেশনসের প্রধান নির্বাহী এস এ শাহরিয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শেলটেকের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ, পরিচালক (উন্নয়ন) তানভীর আহমেদ, কারিগরি উপদেষ্টা চৌধুরী জামাল আশরাফ, পরিচালন প্রধান শরীফ হোসেব ভূইয়া ও বিপণন-প্রধান মুশফিকুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।