শেলটেকের বসতি মেলা আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের শীর্ষস্থানীয় ডেভেলপার প্রতিষ্ঠান শেলটেকের আয়োজনে ১৫ দিনব্যাপী বসতি মেলা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ গতকাল এক সংবাদ সম্মেলনে এই মেলার ঘোষণা দেন। রাজধানীর পান্থপথে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে আকর্ষণীয় মূল্যে শেলটেকের অ্যাপার্টমেন্ট এবং আশুলিয়া ও সিঙ্গাইরে নিষ্কণ্টক জমি বিক্রি করা হবে। বিজ্ঞপ্তি।