শেলেটক ও বিজিআইসির মধ্যে অগ্নি ও ভূমিকম্প নিরাপত্তা চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের রিয়েল এস্টেট খাতের প্রথম অগ্নি ও ভূমিকম্প-নিরাপত্তা বিমা প্রদানের জন্য শেলেটক (প্রা.) লিমিটেড ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) গত মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষর করেছে।শেলেটকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ এবং বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক এ কে আজিজুল হক চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।এসময় বিজিআইসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কে এম মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।