শেলেটকের ফ্ল্যাট প্লটে ডিসেম্বর জুড়েই ছাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাসন খাতের প্রতিষ্ঠান শেলেটক্ বাংলাদেশ তৈরি ফ্ল্যাট ও প্লট বিক্রিতে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। ডিসেম্বর মাসজুড়েই বিশেষ এ ছাড় পাবেন ক্রেতারা।
প্রতিষ্ঠানটি সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন আকর্ষণীয় স্থানে শেলেটকের উন্নত স্থাপত্য নকশা ও নির্মাণশৈলীতে তৈরি এবং আধুনিক সুবিধাসংবলিত অ্যাপার্টমেন্টগুলো ক্রেতাদের সন্তুষ্ট করবে। এ ছাড়া প্লটগুলোও ক্রেতাসাধারণের চাহিদা পূরণে সক্ষম হবে। এককালীন বিনিয়োগেও ক্রেতাদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
শেলেটকের দাবি, আবাসনশিল্প বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। এ বছরে অ্যাপার্টমেন্ট বিক্রি আগের তুলনায় ৫০ শতাংশ কমেছে।