শেলেটকের বাজেটারি মেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন খাতের প্রতিষ্ঠান শেলেটক্ আজ রোববার থেকে মাসব্যাপী বিশেষ বিপণন কার্যক্রম বাজেটারি মেলা শুরু করছে। চার শতাধিক অ্যাপার্টমেন্ট ও নিজস্ব জমি নিয়ে শেলেটকের এ মেলা হচ্ছে। মেলায় যেকোনো প্রকল্পে বুকিং দিলেই ক্রেতারা ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এ ছাড়া নির্দিষ্ট অ্যাপার্টমেন্ট বুকিংয়ের ক্ষেত্রে লটারিতে ক্রেতারা টয়োটা গাড়ি ও জমি বুকিংয়ের ক্ষেত্রে জমি পাওয়ার সুযোগ থাকছে। মেলায় ৭০ শতাংশ পর্যন্ত ঋণসুবিধা পাবেন ক্রেতারা। এ মেলা শেলেটকের পান্থপথ কার্যালয়ে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।