শেলেটকের মেলা আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাসন খাতের প্রতিষ্ঠান শেলেটকের উদ্যোগে আজ শুক্রবার থেকে ২১ দিনব্যাপী এক মেলা শুরু হচ্ছে, যা শেষ হবে ৩১ মে।
রাজধানীর পান্থপথে শেলেটকের নিজস্ব কার্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হবে। ‘শেলেটক মে ফেয়ার’ শীর্ষক এই মেলা বা বিপণন কার্যক্রম প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে।
চার শতাধিক অ্যাপার্টমেন্ট ও নিজস্ব জমি নিয়ে আয়োজিত এ মেলা চলাকালে যেকোনো প্রকল্পে বুকিং দিলেই ২৫ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে। নির্দিষ্ট অ্যাপার্টমেন্টে বুকিংয়ের ক্ষেত্রে লটারির মাধ্যমে টয়োটা গাড়ি এবং জমি বুকিংয়ের বিপরীতে জমি জেতার সুযোগ রয়েছে। এ ছাড়া থাকছে ৭০ শতাংশ পর্যন্ত ঋণসুবিধা পাওয়ার সুযোগ। বিজ্ঞপ্তি।