শেলেটকের শর ৎ মেলা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় আবাসন খাতের প্রতিষ্ঠান শেলেটক্ ঢাকায় ১১ দিনব্যাপী ফ্ল্যাট ও জমির মেলা আয়োজন করেছে। ঢাকার পান্থপথে শেলেটক্ টাওয়ারে আগামীকাল বৃহস্পতিবার থেকে ‘শেলেটক্ শর ৎ মেলা ২০১১’ শীর্ষক এ মেলাটি শুরু হবে। মেলার বিস্তারিত জানাতে শেলেটকের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শেলেটকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক (উন্নয়ন) তানভীর আহমেদ।অনুষ্ঠানে তৌফিক এম সেরাজ বলেন, দেশের আবাসন খাতের উন্নয়নে আরও দুটি নতুন সহযোগী প্রতিষ্ঠান চালু করেছে। একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো রিয়েল এস্টেট কোম্পানি চাইলে তাদের পাইলিংয়ের কাজ করে দেওয়া হবে। এ ছাড়া অন্যটির মাধ্যমে একটি ফ্ল্যাটকে সুসজ্জিত করার ব্যাপারে পরামর্শ দেবে।তিনি আরও জানান, রাজধানীর মিরপুরের মাজার রোডে তিন বিঘা জমির ওপর অত্যাধুনিক ২০০টি ফ্ল্যাট-বিশিষ্ট ‘শেলেটক্ বিথিকা’ প্রকল্পের কাজ শুরু করেছে। এ প্রকল্পের প্রতিটি ফ্ল্যাট কোম্পানি কর্তৃক সুসজ্জিত করে দেওয়া হবে। এ প্রকল্পটি মেলায় প্রদর্শন করা হলেও নির্মাণকাজ শেষ হওয়ার পর বিক্রি করা হবে। জানা গেছে, মেলায় শেলেটকের চলমান ৫০টি অ্যাপার্টমেন্ট প্রকল্প ছাড়াও সাভার ও আশুলিয়ায় জমির প্রকল্প প্রদর্শন করা হবে। মেলায় জমি ও ফ্ল্যাট বিক্রয় ছাড়াও থাকছে অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা। মেলায় প্রতিটি ফ্ল্যাটে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। এ ছাড়া জমির প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হবে।রাজধানীর পান্থপথে শেলেটক্ টাওয়ারে মেলাটি প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে।