শেলেটক্ বর্ষশেষ আবাসন মেলা আজ থেকে শুরু
পক্ষকালব্যাপী শেলেটক্ বর্ষশেষ আবাসন মেলা আজ বৃহস্পতিবার রাজধানীর পশ্চিম পান্থপথের শেলেটক্ টাওয়ারে শুরু হচ্ছে। মেলায় ক্রেতারা শেলেটকের সব প্রকল্পের অ্যাপার্টমেন্ট ও জমি ক্রয়ে ছাড়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।শেলেটক্ লাউঞ্জে গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত অবহিত করেন শেলেটকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন শেলেটকের পরিচালক (উন্নয়ন) তানভীর আহমেদ, কাস্টমার কেয়ার কনসালট্যান্ট এশা আহমেদ, মিডিয়া কনসালট্যান্ট এস এ শাহরিয়ার রিপনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।সংবাদ সম্মেলনে বলা হয়, মেলায় রাজধানীর ধানমন্ডি, বনানী ও গেন্ডারিয়া এলাকার প্রায় ৯৫টি অ্যাপার্টমেন্ট ও আশুলিয়ার প্রায় ৪০০ কাঠা পরিমাণ জমির প্লট ক্রেতারা ১৫ শতাংশ ছাড়ে কিনতে পারবেন। এককালীন পরিশোধে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় মিলবে। ধানমন্ডি ও বনানী এলাকার অ্যাপার্টমেন্ট কিনলে সাড়ে তিন কাঠার জমি ফ্রি দেওয়া হবে। মেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।