শেল্টেকের ২০ দিনব্যাপী বাজেটারি ফেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের শীর্ষস্থানীয় ডেভেলপার প্রতিষ্ঠান শেল্টেকের ২০ দিনব্যাপী মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলন ও আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শুরু হওয়া এ মেলা চলবে ১০ জুন পর্যন্ত। আলোচনার বিষয় ছিল ‘ভূমিকম্পে ভবনের নিরাপত্তা নিশ্চিতকরণে বিল্ডিং কোড অনুসরণ করে ভবন তৈরির গুরুত্ব’। রাজধানীর পান্থপথে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সামিয়া সেরাজ। বিজ্ঞপ্তি। ­