শেল্টেক্ ও ডিবিএইচের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার শেল্টেক্ ও গৃহনির্মাণ খাতে দেশের বৃহৎ ঋণদানকারী প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স করপোরেশনের (ডিবিএইচ) মধ্যে শেল্টেক্ বীথিকার ১৮৪টি অ্যাপার্টমেন্ট ক্রেতাদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সম্প্রতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে শেল্টেকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ ও ডিবিএইচের পক্ষে প্রধান নির্বাহী কিউ এম শরিফুল আলা স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।