শেষ ঘণ্টার লেনদেনে পুঁজিবাজার নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ বুধবার শেষ ঘণ্টার লেনদেনে নিম্নমুখী ধারা লক্ষ করা গেছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ দিনের শেষে সাধারণ সূচক কমেছে। পাশাপাশি কমেছে আর্থিক লেনদেনও।ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেনের শুরুতে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৫ পয়েন্ট নেমে যায়। এর পরের ১৫ মিনিটে সূচক ১৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর বেশ কয়েকবার সূচক ওঠানামা করে। বেলা দেড়টার পর থেকে সূচক আবার নিম্নমুখী হয়। তবে শেষ ঘণ্টার লেনদেনে সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যায়। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩০.৪৯ পয়েন্ট কমে ৫৭৬০.৬১ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে আজ ৪৫৫ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে ১৫৪ কোটি টাকা কম।ডিএসইতে আজ হাতবদল হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের দাম।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, বিএসআরএম স্টিল, বেক্সটেক্স, তিতাস গ্যাস, আফতাব অটো, পিপলস লিজিং, গোল্ডেন সন, বেক্সিমকো সিনথেটিকস, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও এবি ব্যাংক।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৯৫.৮০ পয়েন্ট কমে ১৬০৪২.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৫৪টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।