শেষ পর্যন্ত একটি বাণিজ্য সমঝোতা?

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নবম মন্ত্রী পর্যায়ের সমেঞ্চলনে সদস্যদেশগুলো শেষ পর্যন্ত কোনো সমঝোতায় আসতে সক্ষম হবে কি না, সে প্রশ্নটিই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।
ইন্দোনেশিয়ার বালিতে আগামী ৩ থেকে ৬ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সমেঞ্চলন যদি একটি সমঝোতার মধ্য দিয়ে শেষ হয়, তাহলে বিশ্বব্যাপী পণ্য আমদানি-রপ্তানি ব্যয় কমে আসবে।
অবশ্য বিশেষজ্ঞরা এ সমেঞ্চলনকে বিশ্ব বাণিজ্যের নিয়ম-নীতির সংস্কারে ডব্লিউটিওর সক্ষমতার ওপর আস্থা স্থাপনের শেষ সুযোগ হিসেবে দেখছেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) ত্রৈমাসিক নিউজ বুলেটিন-এর সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। বুলেটিনটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বালিতে যদি কোনো সমঝোতা না হয়, তবে অধিকাংশ বাণিজ্যিক শক্তি, যারা ইতিমধ্যেই বহুপক্ষীয় সমঝোতার বিপরীতে দ্বিপক্ষীয় সমঝোতার জন্য সময় ও শক্তি খরচ করেছে, তাদের কাছে ডব্লিউটিওর ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে। এটা ডব্লিউটিওর জন্যও ঝুঁকিপূর্ণ হবে।
আইসিসিবি বলছে, ৬০ বছর ধরে বাণিজ্য প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। প্রবৃদ্ধির এ চালিকাশক্তি বহুমুখী বাণিজ্য সমঝোতার অচলাবস্থার কারণে হুমকির সমঞ্চুখীন হতে পারে। এ বছর ২২ এপ্রিল দোহায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড ট্রেড এজেন্ডা সামিটে কয়েক শ ব্যবসায়ী নেতা বিশ্বব্যাপী ব্যবসায়িক স্বার্থে ডব্লিউটিওর সদস্যদেশগুলোর জন্য চলমান দোহা বাণিজ্য সমঝোতার অংশ হিসেবে আইসিসির সুপারিশমালা বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন, যা তাঁদের মতে বিশ্ব জিডিপি ৯৬ হাজার কোটি ডলার বাড়াতে পারে। শক্তিশালী এবং কার্যকর ডব্লিউটিওর ব্যাপারে আইসিসি অঙ্গীকারবদ্ধ।
আইসিসি মনে করে, ডব্লিউটিওর সদস্যরা যৌথভাবে বাণিজ্য বাধা কমানোর বিষয়ে সমঝোতায় আসবে এবং বিশ্ব বাণিজ্য নিয়ম-নীতিসমূহকে শক্তিশালী করবে। আর তাই বালি সম্মেলনে বাণিজ্য সহায়তাকরণ (ট্রেড ফ্যাসিলিটেশন) চুক্তির সমাপ্তি, স্বল্পোন্নত দেশগুলোর জন্য অবাধ বাজারসুবিধা, কৃষিতে রপ্তানি ভর্তুকি ক্রমান্বয়ে প্রত্যাহার, খাদ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের চর্চা পরিত্যাগ করা এবং বিশ্বব্যাপী ই-কমার্সকে উৎসাহিত করতে হবে।