শেষ হলো গুড ড্যাডি ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিশুবিবাহ বন্ধ ও শিশু অধিকার প্রতিষ্ঠায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে সম্প্রতি গুড ড্যাডি ক্যাম্পেইনের আয়োজন করে গুড নেইবারস বাংলাদেশ। এ ক্যাম্পেইনের সম্পাপ্তি ঘোষণা উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জং সক কিম। প্রধান অতিথি ছিলেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা শিশুবিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার, গুড নেইবারস বাংলাদেশের অপারেশনাল ডিরেক্টর মাঈনউদ্দিন মইনুল প্রমুখ। বিজ্ঞপ্তি।