শেষ হলো 'মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০১২'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০১২—এর পুরস্কারবিজয়ীরা
অতিথিদের সঙ্গে মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০১২—এর পুরস্কারবিজয়ীরা

২৩ আগস্ট সন্ধ্যায় রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে শেষ হলো ‘মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০১২’-এর আয়োজন। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি আয়োজিত ‘মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০১২’ কার্যক্রমের প্রথম এবং দ্বিতীয় সেরা বিজয়ী পুরস্কার পেয়েছে ১০ ও পাঁচ লাখ টাকার শিক্ষাবিমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, উন্নয়নকর্মী রাশেদা কে চৌধূরী ও চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য এবং স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র।

সোনামণিকে ঘিরে যে স্বপ্ন দেখছেন, সেটি এসএমএস করে পাঠানোর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশ থেকে মায়েরা প্রায় এক লাখ এসএমএস পাঠান। পাঁচ হাজার জনকে প্রাথমিকভাবে বাছাই করে তাঁদের ওই স্বপ্নের নেপথ্যের গল্প লিখে পাঠানোর অনুরোধ করা হয়। দ্বিতীয় পর্যায়ে ফিরতি চিঠিগুলো থেকে মোট ১০০ জন নির্বাচিত হয়েছিলেন।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘শিশুদের সুস্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাকে মানসিক ও শারীরিক বিকাশের সুষ্ঠু পরিবেশ এবং সামাজিক বন্ধন দিতে হবে। শিশুর সুন্দর ভবিষ্যত্ গড়ার লক্ষ্যেই আয়োজিত হয়েছে মেরিল বেবির ভোক্তা-সম্পৃক্ত এই কার্যক্রম।’

রত্না পাত্র বলেন, ‘মেরিল বেবি বাংলাদেশের শিশুদের সুষ্ঠু পরিবেশে বেড়ে ওঠার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন তারকা। অনুষ্ঠানটির ধারণকৃত অংশ ৩০ আগস্ট, শুক্রবার মাছরাঙা টেলিভিশনে রাত নয়টায় প্রচারিত হবে।