শেয়ার ইস্যু ব্যবস্থাপনা বিষয়ে জেসিআইএল ও বিবিএসএলের চুক্তি
জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল) এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের (বিবিএসএল) মধ্যে সম্প্রতি শেয়ার ইস্যু ব্যবস্থাপনা বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছে।জেসিআইএলের প্রধান নির্বাহী মো. জাহাঙ্গীর মিয়া এবং বিবিএসএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আমিনুর রহমান এবং জেসিআইএলের চেয়ারম্যান মো. নজিবর রহমান বক্তব্য দেন।এ ছাড়া অনুষ্ঠানে জনতা ব্যাংকের পরিচালকদের মধ্যে এনামুল হক চৌধুরী, চৌধুরী আবদুল কাইয়ুম, জামালউদ্দিন আহমেদ, বলরাম পোদ্দার, দবির উদ্দিন আহমেদ, আবদুর রউফ সরদার, এ কে এম শাহজাহান কামাল ও আর এম দেবনাথ, বিবিএলএসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাসান মোর্শেদ চৌধুরী, জেসিআইএলের পরিচালক খন্দকার সাবেরা ইসলাম, আবিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।