শেয়ার কিনবেন তিন পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির তিনজন উদ্যোক্তা-পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার ডিএসইর ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়েছে।কোম্পানি তিনটি হলো—সাউথইস্ট ব্যাংক, ফিনিক্স ইনস্যুরেন্স ও স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড।সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক জোসনা আরা কাশেম তিন লাখ ৩৩ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।ফিনিক্স ইনস্যুরেন্সের উদ্যোক্তা-পরিচালক ইভানা ফাহমিদা মোহাম্মাদ এক লাখ শেয়ার কিনবেন। বর্তমানে তাঁর কাছে পাঁচ লাখ ৫৬ হাজার ৬১টি শেয়ার রয়েছে।স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক মোহাম্মাদ ইউসুফ চৌধুরী ছয় লাখ ৫০ হাজার ৫০০টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বর্তমানে তাঁর কাছে ৬৬ লাখ ২৮ হাজার ৩০০টি শেয়ার রয়েছে। বিদ্যমান বাজারমূল্যে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ শেয়ার কিনবেন।প্রসঙ্গত, গত ২২ নভেম্বর এসইসির পক্ষ থেকে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে কমপক্ষে নিজ কোম্পানির ৩০ শতাংশ এবং ব্যক্তিগতভাবে দুই শতাংশ শেয়ার কেনার ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করা হয়।