শেয়ার ধারণে আইনি অব্যাহতি পেল সীমান্ত ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্যক্রম শুরুর আগে আইনি বাধ্যবাধকতা থেকে ‘ছাড়’ পেয়েছে সীমান্ত ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইনের একটি বিশেষ ধারা থেকে নতুন অনুমোদন পাওয়া এ ব্যাংকটিকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটি হচ্ছে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যক্তি, কোম্পানি বা কোনো পরিবারের সদস্যরা একক বা যৌথভাবে কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ক্রয় করতে পারবেন না।
এ ধারা থেকে সীমান্ত ব্যাংককে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ কেন্দ্রীয় ব্যাংকের এ-সংক্রান্ত আদেশে বলা হয়েছে, সীমান্ত ব্যাংক লিমিটেডের শেয়ার ধারণের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ১৪ক(১) ধারা প্রযোজ্য হবে না। ব্যাংকটির শেয়ারের মালিকানায় রয়েছে বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট।