শেয়ার পুনঃ ক্রয়ের পর পুঁজি বৃদ্ধিতে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো প্রতিষ্ঠান তার শেয়ার পুনঃ ক্রয় (বাইব্যাক) করার পর দুই বছরের জন্য ওই প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধির ওপর বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে শেয়ার পুনঃ ক্রয়সংক্রান্ত প্রস্তাবিত আইনের খসড়ায়।গতকাল মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আয়োজিত পর্যালোচনা কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।বৈঠকে এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ফখর উদ্দিন আলী আহমেদ ও পাবলিক লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।পুনঃ ক্রয় আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ডের প্রস্তাবিত বিধান বাতিল করে আর্থিক দণ্ড দেওয়ার সুপারিশ করা হয়। এ ক্ষেত্রে ওই কোম্পানিকে সর্বনিম্ন এক লাখ টাকা জরিমানার প্রস্তাব রাখা হয়েছে।জানা গেছে, এসব সুপারিশ শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে এসইসি। মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে পুনঃ ক্রয় প্রথা চালুর জন্য একটি বিল সংসদে উপস্থাপন করা হবে।