শেয়ার লেনদেনে সিডিবিএল চার্জ কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণ ও লেনদেনকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) মোট চার্জের ৩০ শতাংশ কমানো হয়েছে। একই সঙ্গে সব করপোরেট চার্জও ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ বিকেলে বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সিডিবিএলের কার্যালয়ে পরিচালনা পর্ষদের বৈঠকে চার্জ কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোনো গ্রাহক এক লাখ টাকার শেয়ার লেনদেন করলে আগে তাঁকে ২৫ টাকা হারে সিডিবিএল চার্জ দিতে হতো। এ নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষে আপত্তি ছিল। বিভিন্ন পক্ষ সিডিবিএলের চার্জ কমানোর দাবি জানায়। এরই পরিপ্রেক্ষিতে অবশেষে চার্জ কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এখন থেকে গ্রাহকদের প্রতি এক লাখ টাকার শেয়ার লেনদেনের ওপর এখন থেকে ১৭ টাকা ৫০ পয়সা পরিশোধ করতে হবে।বৈঠকে উপস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ প্রথম আলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এস সামাদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিচালনা পরিষদের সদস্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান, ব্যবসায়ী আজম জে চৌধুরী, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, ডিএসইর সভাপতি শাকিল রিজভী, সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।