শেয়ারবাজার আজ খুলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ মঙ্গলবার খুলছে দেশের শেয়ারবাজার। ফলে আজ থেকে দেশের দুই বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনসহ সব কার্যক্রম শুরু হবে।সূত্র জানায়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ অক্টোবর থেকে ডিএসইতে পূজা ও ঈদের ছুটি শুরু হয়। অন্যদিকে সিএসইর পক্ষ থেকেও একই দিন ছুটি ঘোষণা করা হয়। ছয় দিনের ছুটি শেষে আজ থেকে লেনদেন শুরু হবে।এদিকে ছুটির আগে ২৩ অক্টোবর সর্বশেষ কার্যদিবসে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন ও মূল্যসূচক দুটোই বাড়ে। প্রধান শেয়ারবাজার ডিএসইর সাধারণ সূচক বাড়ে ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ। আর সিএসইর সার্বিক মূল্যসূচক বাড়ে ১৫৬ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ।