শেয়ারবাজার খুলছে কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপূজা ও পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কাল মঙ্গলবার খুলবে শেয়ারবাজার। ছয় দিন বন্ধ থাকার পর কাল থেকে আবারও যথারীতি দুই বাজারে লেনদেনসহ সব কার্যক্রম শুরু হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৪ অক্টোবর থেকে ডিএসইতে ঈদ ও পূজার ছুটি শুরু হয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকেও একই দিন ছুটি ঘোষণা করা হয়। গত ২৩ অক্টোবর ডিএসইর ওয়েবসাইটে এ ছুটির খবর প্রকাশ করা হয়। আগামীকাল যথারীতি লেনদেন শুরু হবে বলে ওই খবরে বলা হয়।