শেয়ারবাজার নিয়ে কাল প্যাকেজ ঘোষণা করবে এসইসি
শেয়ারবাজার নিয়ে প্যাকেজ ঘোষণা করা হবে কাল বুধবার। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বিকেল চারটায় এ ঘোষণা দেবে। আজ মঙ্গলবার বিকেলে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।সাইফুর রহমান বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর বৈঠকের পর বিভিন্ন পক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে এসইসি। এরই পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তগুলো কাল ঘোষণা করা হবে।শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে গত বুধবার বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠক শেষে শিগগিরই পুঁজিবাজার নিয়ে একটি প্যাকেজ ঘোষণা করা হবে বলে সংবাদ ব্রিফিংয়ে এসইসির সদস্য আরিফ খান জানিয়েছিলেন। সর্বশেষ গতকাল সোমবার এসইসির আরেক সদস্য হেলাল উদ্দিন নিজামী সেই প্যাকেজ আজ ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছিলেন। শেষ পর্যন্ত আজ কোনো ঘোষণা দেয়নি এসইসি।