শেয়ারবাজার স্থিতিশীল না হলে ৭ ডিসেম্বর মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার স্থিতিশীল না হলে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশে ঘোষণা করেছেন বিনিয়োগকারীরা। আজ সোমবার দুপুরে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে। একই সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে নয় দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের ১০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ, মার্চেন্ট ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী সর্বোচ্চ সীমা পর্যন্ত বাজারে বিনিয়োগে বাধ্য করা, কোম্পানি আইন সংশোধন করে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের কমপক্ষে ৪০-৫১ শতাংশ শেয়ার সংরক্ষণ করা, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ব্যাপারে এনবিআর ও দুদকের অনাপত্তিপত্র বা প্রজ্ঞাপন দ্রুত জারি করা, বিনিয়োগকারীদের মামলা-হামলার ভয় না দেখানো, বাংলাদেশ ফান্ডসহ আইসিবির সব ফান্ড থেকে দ্রুত বিনিয়োগ ও পাইপলাইনে থাকা কোম্পানিগুলো অভিহিত মূল্যে বাজারে নিয়ে আসা।কাল থেকে দাবিগুলো বাস্তবায়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। অন্যথায় দুর্বার আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।সংবাদ সম্মেলন শেষে ডিএসইর সামনে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন বিনিয়োগকারীরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী। এ সময় সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ও সহসভাপতি নজরুল ইসলামসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।