শেয়ারবাজারে আজ থেকে ঈদুল ফিতরের ছয় দিনের ছুটি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের শেয়ারবাজারের লেনদেন আগামী ছয় দিন বন্ধ থাকবে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দুই স্টক এক্সচেঞ্জ এ সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গতকাল সোমবার উভয় স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ছুটির এ ঘোষণা প্রচার করা হয়। জানা গেছে, আজ মঙ্গলবার থেকে এই ছুটি কার্যকর হয়ে চলবে ১১ আগস্ট পর্যন্ত। ১২ আগস্ট সোমবার থেকে পুনরায় স্বাভাবিক লেনদেন চালু হবে। ছুটির পর লেনদেনের সময়সূচি আগের নিয়মে ফিরে যাবে। অর্থাৎ ছুটি শেষে সকাল সাড়ে ১০টা থেকে লেনদেন শুরু হয়ে বিরতি ছাড়া একটানা বেলা আড়াইটা পর্যন্ত চলবে। রমজান মাসের প্রথম কার্যদিবস থেকে লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে তিন ঘণ্টা করা হয়। এই সময় বেলা ১১টায় লেনদেন শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত তা চলেছে।