শেয়ারবাজারে আজ থেকে স্বাভাবিক লেনদেন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ছুটি শেষে আজ রোববার থেকে দেশের শেয়ারবাজারে আবার স্বাভাবিক লেনদেন চালু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে একটানা বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জাতীয় শোক দিবস, শবে কদর, ঈদুল ফিতর, সাপ্তাহিক ও বিশেষ ছুটি মিলিয়ে ১৫ আগস্ট থেকে টানা ১১ দিন শেয়ারবাজারের লেনদেন বন্ধ ছিল। সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে এটাই ছিল দীর্ঘ ছুটি। এদিকে ছুটির আগে রমজান মাসজুড়ে শেয়ারবাজারে বেলা ১১টায় লেনদেন শুরু হলেও আজ থেকে তা আবার আগের সময়ে ফিরে যাচ্ছে। এ ছাড়া রমজান মাসে লেনদেন এক ঘণ্টা কমিয়ে তিন ঘণ্টা করা হলেও আজ থেকে আবার টানা চার ঘণ্টা হবে।