শেয়ারবাজারে আজ লেনদেন ও সাধারণ সূচক কমেছে
ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ বৃহস্পতিবার সাধারণ সূচক ও মোট লেনদেন কমেছে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৬৭২ পয়েন্টে। আজ মোট এক হাজার ৭২৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২৮৪ কোটি টাকা কম।আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। লেনদেন হওয়া মোট ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৩টি প্রতিষ্ঠানের, কমেছে ১২৩টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, লংকাবাংলা ফিন্যান্স, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, বিকন ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো বিকন ফার্মাসিউটিক্যালস, কর্ণফুলী ইনস্যুরেন্স, কাশেম সিল্ক, ফেডারেল ইনস্যুরেন্স ও বিএসসি।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, দেশ গার্মেন্টস, মুন্নু জুটস স্টাফলারস, অ্যাপেক্স স্পিনিং ও সাফকো স্পিনিং।