শেয়ারবাজারে আজ সাধারণ সূচক ১৮.৮৬ পয়েন্ট কমে গেছে
ঢাকার শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার বেশ দরপতন হয়েছে। আজ দিনের শুরুতে লেনদেন কিছুটা বাড়লেও দিন শেষে তা কমে যায়।আজ শেয়ারবাজারের লেনদেন শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত, সাধারণ সূচক ১৮ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬১৫৩ পয়েন্টে । আজ শেয়ারবাজারে মোট এক হাজার ৮৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেনকৃত ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১২৪টির। তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—তিতাস গ্যাস, এবি ব্যাংক, বেক্সিমকো, প্রিমিয়ার ব্যাংক ও লঙ্কাবাংলা ফিন্যান্স।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—রহিমা ফুড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, রহিম টেক্সটাইল, দেশ গার্মেন্টস ও কোহিনূর কেমিক্যাল।দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো—প্রোগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স, বাংলাদেশ সার্ভিস, মডার্ন ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইনস্যুরেন্স ও চট্টগ্রাম ভেজিটেবল।