শেয়ারবাজারে কারসাজি করায় কোরিয়ায় ডয়েচে ব্যাংককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে কারসাজি করার কারণে ডয়েচে ব্যাংককে স্থানীয় মুদ্রায় ১০০ কোটি উন জরিমানা করা হয়েছে; যা আট লাখ ৮৭ হাজার মার্কিন ডলারের সমান।ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিশন (এফএসসি) জানিয়েছে, ডয়েচে ব্যাংকের স্টাফরা অবৈধভাবে মুনাফা অর্জনের জন্য কারসাজি করে স্টক এক্সচেঞ্জের ইনডেক্স কমিয়েছে।এদিকে ডয়েচে ব্যাংক তাদের ওপর এই জরিমানাকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেছে।২০১০ সালের ১১ নভেম্বরের লেনদেনের শেষ ১০ মিনিটে কোরিয়ার শেয়ারবাজারের প্রধান সূচক কোসপি ২ দশমিক ৮ শতাংশ পড়ে যাওয়ার জের ধরে এফএসসি তদন্ত শুরু করে।ওই দিন কারসাজির মাধ্যমে কোসপি সূচকে পতন ঘটানোর সুবাদে ডয়েচে ব্যাংকের চার হাজার ৪৯০ কোটি উন মুনাফা লুফে নেয় বলে এফএসসি দাবি করে। সূত্র: বিবিসি।