শেয়ারবাজারে ভয়াবহ ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সাধারণ মূল্যসূচকে বড় ধরনের ধস নেমেছে। বেলা ১১টায় লেনদেন শুরু হওয়ার এক ঘণ্টার মাথায় সাধারণ সূচক প্রায় ৩০০-র অধিক পয়েন্ট কমে যায়। এই মুহূর্তে এ প্রতিবেদন লেখার সময় সাধারণ মূল্যসূচক ২৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৯২৫ পয়েন্টে।আজ রোববার শেয়ারবাজারে লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমে গেছে। দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমে গেছে। অপরিবর্তিত রয়েছে কেবল একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ সময় পর্যন্ত শেয়ারবাজারে মোট লেনদেন হয়েছে ৫৭০ কোটি টাকার। শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। বিনিয়োগকারীরা এ পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন বলে জানা গেছে।লেনদেন শুরুর দেড় ঘণ্টার মাথায় লেনদেনে শীর্ষ অবস্থানে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), এবি ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল), ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড ও বে লিজিং।এদিকে শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এক জরুরি বৈঠকে বসেছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও আজ রোববার এসইসির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।