শেয়ারবাজারে ভয়াবহ ধস ,সূচক পড়েছে তিনশ পয়েন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সাধারণ মূল্যসূচকে বড় ধরনের ধস নেমেছে। বেলা ১১টায় লেনদেন শুরু হওয়ার এক ঘণ্টার মাথায় সাধারণ সূচক প্রায় ৩০০-র অধিক পয়েন্ট কমে যায়। এই মুহূর্তে এ প্রতিবেদন লেখার সময় সাধারণ মূল্যসূচক ৩১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৮৯০ পয়েন্টে।আজ রোববার শেয়ারবাজারে লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমে গেছে। দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমে গেছে। বেড়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে কেবল একটি প্রতিষ্ঠানের শেয়ার। এ সময় পর্যন্ত শেয়ারবাজারে মোট লেনদেন হয়েছে ৮৮৩ কোটি টাকার। শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। বিনিয়োগকারীরা এ পরিস্থিতির প্রতিবাদে ডিএসই’র সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন বলে জানা গেছে। বিক্ষোভ প্রদর্শন করছেন বলে জানা গেছে।লেনদেন শুরুর দেড় ঘণ্টার মাথায় লেনদেনে শীর্ষ অবস্থানে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), এবি ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, বে লিজিং, ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)।