শেয়ারবাজারে লেনদেনের সময় পরিবর্তনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আগের অবস্থায় আনার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে শেয়ার লেনদেন বেলা ১১টার পরিবর্তে সকাল ১০টায় শুরু করার দাবি জানিয়েছে খুলনা ইনভেস্টরস্ ফোরাম।ফোরামের সভাপতি মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আগের অবস্থায় নেওয়ার পরও শেয়ার লেনদেনের সময়সীমা বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত রয়েছে। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যাহ্নভোজ ও নামাজ আদায়ের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তা ছাড়া লেনদেন নিষ্পত্তি করতে ব্রোকারেজ হাউসগুলোর রাত হয়ে যাচ্ছে, যার বিরূপ প্রভাব বিনিয়োগকারীদের ওপর পড়ছে।এ অবস্থায় শেয়ার লেনদেনের সময়সীমা আগের মতো সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত করার দাবি জানিয়েছে ফোরাম।