শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৮ পয়েন্ট।
এর আগে গতকাল ডিএসইএক্স সূচক বাড়ে ৩২ পয়েন্ট। মোট লেনদেন ২৩১ কোটি টাকা। আজ সেই হিসাবে লেনদেনও বেড়েছে। আজ মোট লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ৪৭ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৪৫টির, অপরিবর্তিত ২০১টির দর।
আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড, ওরিয়ন ফার্মা, ফার কেমিক্যাল, বেক্সিমকো ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো জিকিউ বলপেন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অ্যাকটিভ ফাইন্যান্স, গ্লোবাল ইনস্যুরেন্স, জনতা ইনস্যুরেন্স, বিকন ফার্মা, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আমরা নেটওয়ার্কস, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ও প্যারামাউন্ট।
দর কমায় তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো সিএনএ টেক্স, ফ্যামিলি টেক্স, ইউনাইটেড ইনস্যুরেন্স, ইস্টার্ন ইনস্যুরেন্স, ইসলামি ইনস্যুরেন্স, কেয়া কসমেটিকস, পাইওনিয়র ইনস্যুরেন্স, পিপল ইনস্যুরেন্স, ইনফরমেশন সার্বিস নেটওয়ার্ক লিমিটেড এবং রূপালী লাইফ ইনস্যুরেন্স।
অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২৬টির, অপরিবর্তিত ১১৮টির দর।