শেয়ারবাজারের অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে সংঘটিত সাম্প্রতিক অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ। কমিটির অন্য দুই সদস্যের নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে দুজন সদস্যের নাম ঠিক করা হলেও তাঁরা শেয়ারবাজারে সংশ্লিষ্ট থাকার কারণে তাঁদের বাদ দেওয়া হয়।আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল অবদুল মুহিত সাংবাদিকদের এসব কথা জানান।অর্থমন্ত্রী বলেন, তদন্তের শর্তাবলি ও কার্যাবলি (টার্মস অব রেফারেন্স) কী কী করা হবে, তা কাল বুধবার ঠিক করা হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে যাওয়ার আগেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চাইলে তদন্তের স্বার্থে আরও সদস্য নিতে পারবে।অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারের সাম্প্রতিক ঘটনাবলি খতিয়ে দেখতে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন মাসের মধ্যে খতিয়ে দেখে একটি প্রদিবেদন তৈরি করবেন। কমিটি চাইলে বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করতে পারবে।বাজার থেকে টাকা চলে যাওয়া সম্পর্কে মুহিত বলেন, এটা একটি উদ্ভট কথা।