শেয়ারবাজারের জন্য বিশেষ তহবিল গঠনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে ‘স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ নামে তহবিল গঠনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকা দিয়ে এই তহবিলের কার্যক্রম শুরু হবে। পরে এর আকার পাঁচ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএবির নিজস্ব কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।জানা যায়, এটি হবে একটি মিউচুয়াল ফান্ড। এখন ফান্ডে প্রত্যেকটি ব্যাংক ২০ কোটি টাকা দেবে। তবে চাইলে এর বেশিও দিতে পারে। এ ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি সর্বনিম্ন ১০ কোটি টাকা দিয়ে তহবিলে যুক্ত হতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তহবিলের উদ্যোক্তার বিষয়টি চূড়ান্ত হবে।এই তহবিলে অর্থের জোগানের ক্ষেত্রে যে আইনি সীমা রয়েছে, সেটা বিবেচনার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করা হবে। বর্তমান আইন অনুযায়ী বিনিয়োগ করলেও ব্যাংকগুলোর পুঁজিবাজারে ৪৫-৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের সক্ষমতা রয়েছে। বর্তমানে ব্যাংকগুলো তার আমানতের ১০ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে।