শেয়ারের অভিহিত মূল্য ও মার্কেট লটে পরিবর্তন আনল ডাচ্-বাংলা ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের তৃতীয় বিশেষ সাধারণ সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়।সভায় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ব্যাংকের প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা ১০ টাকায় এবং শেয়ারের মার্কেট লট ৫০টি থেকে ৫০০টিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় ব্যাংকের চেয়ারম্যান জাহিদ হোসেন খান সভাপতিত্ব করেন। ব্যাংকের ট্রেনিং উইংয়ে অনুষ্ঠিত এ সভায় পরিচালক সায়েম আহমেদ, মো. ফখরুল ইসলাম, ইরশাদ কামাল খান, সৈয়দ ফখরুল আমীন, চৌধুরী এম আশরাফ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।