শেয়ারের সরবরাহ বাড়ানোর পরামর্শ ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনির্বাচিত জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম পুঁজিবাজারে শেয়ারের সরবরাহ বাড়ানোর পরামর্শ দিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড কমিশনকে (এসইসি)। একই সঙ্গে অতীতের ধারাবাহিকতায় পুঁজিবাজারের স্বার্থে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। ডিএসইর চার সদস্যের এক প্রতিনিধিদল আজ রোববার এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব আশাবাদ ব্যক্ত করেন।প্রতিনিধিদলে আহসানুল ইসলাম ছাড়াও ডিএসইর নবনির্বাচিত সহসভাপতি মো. শাহজাহান ও নবনির্বাচিত পরিচালক আজিজুর রহমান ও মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন।এ সময় এসইসির সদস্য মো. আনিসুজ্জামান, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, এ টি এম তারিকুজ্জামান ও রোকসানা চৌধুরী উপস্থিত ছিলেন।ডিএসইর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।