শোকেস সিডিএম বৃহস্পতিবার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নবিষয়ক তিন দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনী ‘শোকেস সিডিএম বাংলাদেশ’ আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই প্রদর্শনীর যৌথ আয়োজক এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। বাংলাদেশে ডেনমার্ক ও নেদারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি লিমিটেড প্রদর্শনীটির প্লাটিনাম স্পনসর ও বেঙ্গল সোলার ডায়মন্ড স্পনসর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ‘শোকেজ সিডিএম বাংলাদেশ’ প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।